লালমনিরহাটে দুস্থ ও হতদরিদ্র শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
লালমনিরহাটের দুস্থ ও হতদরিদ্রর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কম্বলসহ অন্যান্য শীতবস্ত্র পেয়ে দারুন খুশি এসব অসহায় মানুষজন।
বৃহস্পতিবার (১১ জানয়ারি) দুপুরে লালমনিরহাট বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে আট শতাধিক দরিদ্রদের পরিবারের হাতে এসব শীতবস্ত্র তুলে দেয়া হয়।
কম্বল হাতে পেয়ে রিক্সাচালকের স্ত্রী মমেনা খাতুন বলেন, এই ঠান্ডায় খুব কষ্ট হচ্ছিল, কম্বলটা খুব কাজে দেবে।
খুটামারা এলাকার মজিদ মিয়া বলেন, রাতের বেলা কনকনে শীত লাগে, ঠান্ডায় ঘুমাতে পারি না। যে একটা কম্বল আছে তা দিয়ে শীত নিবারণ করা যায় না। এই কম্বলটা সেই কষ্ট দূর করবে।
বিজিবি’র ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০০টি শীতবস্ত্র, ২০০ টি কম্বল, এবং ২০০টি অন্যান্য শীতের পোশাক বিতরণ করেন।
এ সময় ১৫ ব্যাটালিয়ানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।