রাঙামাটি জেলা পরিষদের ৭৩ কোটি টাকার উন্মক্ত বাজেট ঘোষনা - Southeast Asia Journal

রাঙামাটি জেলা পরিষদের ৭৩ কোটি টাকার উন্মক্ত বাজেট ঘোষনা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

রাঙামাটি জেলা পরিষদের ২০১৯-২০ অর্থবছরের ৭৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেলে জেলা পরিষদ হল রুমে এক সভায় এ বাজেট ঘোষণা করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এবারের বাজেটে সরকারের বরাদ্দ ধরা হয়েছে ৭০ কোটি টাকা। আর পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে তিন কোটি টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রেমলিয়ানা পাংখোয়া, ত্রিদীব কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক হোসেন, রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার প্রমুখ।

You may have missed