বিজয় দিবসে শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের গভীর শ্রদ্ধা

বিজয় দিবসে শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের গভীর শ্রদ্ধা

বিজয় দিবসে শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের গভীর শ্রদ্ধা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ মঙ্গলবার সকালে তিনি রাজধানীর পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিজিবির একটি সুসজ্জিত চৌকষ দল শহীদদের সম্মানে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

বিজয় দিবসে শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের গভীর শ্রদ্ধা

দিবসের কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে বিজিবির সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এর আগে ভোরে বিজিবি মহাপরিচালক সাভার জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, বিজয় দিবস উপলক্ষে বিজিবি প্রতিবছরই নানা আনুষ্ঠানিক ও স্মরণমূলক কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।