বান্দরবান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি মনু, সম্পাদক মিনারুল - Southeast Asia Journal

বান্দরবান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি মনু, সম্পাদক মিনারুল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

পার্বত্য জেলা বান্দরবান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম মনু (কালের কন্ঠ), সহ-সভাপতি নাছিরুল আলম, সাধারণ সম্পাদক মিনারুল হক (এটিএন নিউজ), যুগ্ম সম্পাদক সাদেক হোসেন চৌধুরী (পাহাড়বার্তা ডটকম) ও কোষাধ্যক্ষ মুছা ফারুকী (আমাদের অর্থনীতি)। প্রেস ক্লাবের দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মনোনয়নপত্র জমাদানকারী সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

৩১ জুলাই বুধবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মাসিক চিম্বুক-এর সম্পাদক মোঃ বাদশা মিঞা মাস্টার, দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মোঃ ওসমান গণি, প্রেস ক্লাবের সদস্য ও বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বর্তমান কমিটির সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।

You may have missed