পাহাড়ি ঢলে বির্পযস্ত খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা

পাহাড়ি ঢলে বির্পযস্ত খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা

পাহাড়ি ঢলে বির্পযস্ত খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বির্পযয়ের মুখে পড়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা। রেকর্ড বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে গ্রাম থেকে শহরও। আগে কখনও খাগড়াছড়ি শহর না ডুবলেও বৃহস্পতিবার সকালেই সেই রের্কড ভেঙেছে। শহরের ভেতরে প্রবেশ করেছে বন্যার পানি।

এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পানছড়ি উপজেলাও। উপজেলার বহু পথ-ঘাট, বাড়ি তলিয়েছে পানির নিচে। হয়েচে পাহাড় ধসের মতো ঘটনাও। এমন পরিস্থিতিতে সকলের মতো করেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি।

শুক্রবার (২৩ আগষ্ট) পানছড়ি বাজার এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ ৫০টি পরিবারের মাঝে জনপ্রতি ১ প্যাকেট করে খাদ্য সামগ্রী (চাউল, চিড়া, মুড়ি, গুড়, পানির বোতল, খাবার স্যালাইন, মোমবাতি এবং গ্যাস লাইট) বিতরণ করা হয়।

এসব সামগ্রী বিতরন করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া। ত্রাণ বিতরণ শেষে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।