বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়তে বন্যার আশঙ্কা

বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়তে বন্যার আশঙ্কা

বান্দরবানেবান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়তে বন্যার আশঙ্কা কেএনএফ কর্তৃক ৬ জনকে অপহরণের অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের মাতামুহুরী ও বাকখালী নদীতে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। তবে শঙ্খ নদীতে এখনো পানির প্রবাহ বিপৎসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বান্দরবান জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ৩টা পর্যন্ত মাতামুহুরী নদীর লামা পয়েন্ট এবং বাকখালী নদীর রামু পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। কিন্তু সন্ধ্যা ৬টার আগেই এ দুইটি নদীর পানি প্রবাহ বিপৎসীমা অতিক্রম করে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী জানান, গত তিনদিন ধরে জেলার সর্বত্র বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় লামায় ১৩০ মিলিমিটার এবং বান্দরবানে ৫০ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

লাগাতার বৃষ্টিপাতের কারণে পাহাড় ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকার বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে আসার জন্য জেলা প্রশাসন, বান্দরবান পৌরসভা এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে মাইকিং করে অনুরোধ জানানো হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।