কুমিল্লায় বন্যাদুর্গতদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করল সেনাবাহিনী

কুমিল্লায় বন্যাদুর্গতদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করল সেনাবাহিনী

কুমিল্লায় বন্যাদুর্গতদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লায় বন্যাদুর্গতদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়া বেড়িবাঁধ এলাকায় ৪০টি পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

পূর্বের তালিকা অনুযায়ী সকালে বন্যায় ক্ষতিগ্রস্তরা নিজ এলাকায় জড়ো হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুরবুড়িয়া এলাকায় উপস্থিত হয়ে অসহায়দের মাঝে নগদ অর্থ ও টিন দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন।

এর আগে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুরবুড়িয়া এলাকায় পরিদর্শন করেন।

সেনাবাহিনীর কাছ থেকে টিন ও নগদ অর্থ পেয়ে বন্যায় ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া মানুষগুলোর মুখে হাসি ফোটে।

কুমিল্লায় বন্যাদুর্গতদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করল সেনাবাহিনী

শিকারপুর গ্রামের সুফিয়া খাতুন সময় সংবাদকে বলেন, ‘আমার স্বামী ছেলে মারা গেছে অনেক আগে। ৬০ এর মতো বয়স। মাঝে মধ্যে বাসা বাড়িতে কাজ করে খাই। বন্যা আমার সব শেষ করে দিয়েছে। সবাই খাবার দেয়। কিন্তু আজ সেনাবাহিনীর কাছ থেকে টিন ও টাকা পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে কোটি টাকার উপকার করছে সেনাবাহিনী।’

বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গ্রামের চা দোকানিদার নজরুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘বন্যায় আমার বাড়িঘর, ফসলি জমি নষ্ট হয়েছে। আমি পরিবার নিয়ে এখন অসহায় জীবনযাপন করছি। সেনাবাহিনী সেই শুরু থেকে আমাদের পাশে ছিল। আজ ঘর তৈরি করার জন্য ঢেউটিন ও নগদ অর্থ পেয়েছি সেনাবাহিনীর কাছ থেকে। এখন জীবন আবার নতুন করে শুরু করার সুযোগ পেয়েছি।’

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।