মাগুরায় সেনা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সামগ্রী জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
মাগুরায় ভারতীয় প্রসাধনী সামগ্রী, চকলেট, থ্রিপি, কম্বল ও শাড়ীসহ বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্প।
সোমবার রাতে মাগুরা-যশোর মহাসড়কের ভায়না মোড় এলাকা থেকে এসব জব্দ করে ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্প।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে যশোর সেনাবাহিনীর ক্যাপ্টেন রাদ জানান, যশোর থেকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী ঢাকায় পাঠানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় প্রায় ৪০ প্রকার চকলেট, থ্রিপি, কম্বল ও শাড়ীসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ৩০ লাখ টাকা।
জব্দ হওয়া মালামাল মাগুরা থানায় সোপর্দ করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।