নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গাজায় গণহত্যার অভিযোগে তুরস্ক এ পরোয়ানা জারি করেছে।

শুক্রবার (০৭ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, তুরস্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামিরসহ মোট ৩৭ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইস্তানবুল প্রসিকিউটরের কার্যালয় শুক্রবার এ ঘোষণা দিয়েছে। যদিও পুরো তালিকা প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে পদ্ধতিগত গণহত্যা চালানো হয়েছে। উদাহরণ হিসেবে কয়েকটি ঘটনা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১৭ অক্টোবর আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় ৫০০ জনের মৃত্যু, ২৯ ফেব্রুয়ারি চিকিৎসা সরঞ্জাম ইচ্ছাকৃত ধ্বংস,গাজায় সম্পূর্ণ অবরোধ ও মানবিক সাহায্যে বাধা এবং তুরস্ক নির্মিত ‘তুর্কি-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল’ মার্চে বোমা হামলায় ধ্বংস করার বিষয় উল্লেখ করা হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এক্সে এক পোস্টে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, এরদোয়ানের এই প্রচারণামূলক কৌশলকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস এ পদক্ষেপকে ‘প্রশংসনীয়’ বলে অভিহিত করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, এটি তুরস্কের জনগণ ও নেতৃত্বের ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের প্রতিশ্রুতি প্রমাণ করে।

এর আগে গত বছর আইসিসি নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিলে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যোগ দিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় এখন পর্যন্ত গাজায় ৬৮ হাজার ৮৭৫ প্যালেস্টাইনি নিহত হয়েছেন। এ সময় এক লাখ ৭০ হাজার ৬৭৯ জন আহত হয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।