রাঙামাটির বরকলের ছোট হরিণায় হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির মানবিক সহায়তা

রাঙামাটির বরকলের ছোট হরিণায় হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির মানবিক সহায়তা

রাঙামাটির বরকলের ছোট হরিণায় হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর উদ্যোগে হতদরিদ্র ও প্রান্তিক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ছোট হরিণা ব্যাটালিয়ন সদরে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এই সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রাঙামাটির বরকলের ছোট হরিণায় হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির মানবিক সহায়তা

বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৭ জন উপকারভোগীর মাঝে ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটিন, দুস্থদের চিকিৎসার জন্য নগদ অর্থ, আত্মনির্ভরশীলতার লক্ষ্যে সেলাই মেশিন, ছাগল, খেলনা সামগ্রীসহ বিভিন্ন উপকরণ তুলে দেন।

এ সময় কর্নেল আহসান হাবীব বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিজিবি নিয়মিত কাজ করে যাচ্ছে। তিনি জানান, ভবিষ্যতেও দুর্গম পাহাড়ি এলাকায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

রাঙামাটির বরকলের ছোট হরিণায় হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির মানবিক সহায়তা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এদিকে দুর্গম পাহাড়ি এলাকায় আপদকালীন সময়ে বিজিবির নিয়মিত সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত এলাকায় সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা এবং উন্নয়ন কার্যক্রমে বিজিবির ভূমিকা আরও দৃশ্যমান হয়ে উঠেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।