সন্ত্রাস দমনে সাফল্য: আসাম রাইফেলসের ১১ ব্যাটালিয়নকে প্রদান করা হলো ‘গভর্নরস সাইটেশন’

সন্ত্রাস দমনে সাফল্য: আসাম রাইফেলসের ১১ ব্যাটালিয়নকে প্রদান করা হলো ‘গভর্নরস সাইটেশন’

সন্ত্রাস দমনে সাফল্য: আসাম রাইফেলসের ১১ ব্যাটালিয়নকে প্রদান করা হলো ‘গভর্নরস সাইটেশন’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সন্ত্রাস দমন অভিযান পরিচালনায় পেশাদারিত্ব এবং বেসামরিক প্রশাসন ও স্থানীয় জনগণের পাশে থাকার জন্য আসাম রাইফেলসের ১১তম ব্যাটালিয়নের ভূয়সী প্রশংসা করেছেন অরুণাচল প্রদেশের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অব.) কে টি পারনায়েক।

গতকাল সোমবার রাজ্য রাজধানীর লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ব্যাটালিয়নটির হাতে সম্মানজনক ‘গভর্নরস সাইটেশন’ তুলে দেন।

অনুষ্ঠানে ব্যাটালিয়নের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন কমান্ড্যান্ট কর্নেল বিবেক ত্রিপাঠী, সুবেদার মেজর লেখ রাজ এবং রাইফেলম্যান জি ডি নীলেশ কুমার। রাজ্যপাল বলেন, আসাম রাইফেলসের ১১ ব্যাটালিয়নের ধারাবাহিক সতর্কতা ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে, যা জনগণের আস্থা বৃদ্ধির পাশাপাশি উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রেখেছে।

তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় জনগণের সঙ্গে আস্থা ও সমন্বয় গড়ে তুলতে আসাম রাইফেলস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করেছে। এই সমন্বিত উদ্যোগই দীর্ঘমেয়াদে টেকসই শান্তি নিশ্চিত করতে সহায়ক বলে মন্তব্য করেন তিনি।

অরুণাচল প্রদেশের জনগণের পক্ষ থেকে ব্যাটালিয়নের সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে রাজ্যপাল আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আসাম রাইফেলসের ১১ ব্যাটালিয়ন নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবে।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও আসাম রাইফেলস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।