মণিপুরের সেনাপতি জেলায় পাহাড়ি এলাকায় ১০ একর পপি চাষ ধ্বংস করল টাস্ক ফোর্স

মণিপুরের সেনাপতি জেলায় পাহাড়ি এলাকায় ১০ একর পপি চাষ ধ্বংস করল টাস্ক ফোর্স

মণিপুরের সেনাপতি জেলায় পাহাড়ি এলাকায় ১০ একর পপি চাষ ধ্বংস করল টাস্ক ফোর্স
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সেনাপতি জেলার শিরং হিল রেঞ্জ এলাকায় অবৈধ পপি চাষবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১০ একর জমির পপি ক্ষেত ধ্বংস করা হয়েছে। ফাইবুং থানার আওতাধীন ওই এলাকায় সেনাপতি জেলা অ্যান্টি-নারকোটিক টাস্ক ফোর্স (এএনটিএফ) এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (এনএইচ-২) ও জেলা এএনটিএফের নোডাল কর্মকর্তার তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। সার্বিক তদারকিতে ছিলেন সেনাপতি জেলার পুলিশ সুপার। অভিযানে নেতৃত্ব দেন মারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যৌথ দলে মারাম ও ফাইবুং থানার পুলিশ সদস্যদের পাশাপাশি সিআরপিএফের এফ-৩৬ ও সি-১৪২ ইউনিটের সদস্যরা এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন।

অভিযান চলাকালে সেনাপতি বন বিভাগের কর্মকর্তারা ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারির সহায়তা দেন। এ সময় পাহাড়ি এলাকায় বিস্তৃত প্রায় ১০ একর জমির পপি ক্ষেত সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে থাকা তিনটি অস্থায়ী কুঁড়েঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় অবৈধ পপি চাষের অভিযোগে ফাইবুং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা অ্যান্টি-নারকোটিক টাস্ক ফোর্স জানিয়েছে, সেনাপতি জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং পপি চাষ সম্পূর্ণ নির্মূলে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

প্রসঙ্গত, উত্তর–পূর্ব ভারতের পাহাড়ি ও দুর্গম এলাকায় অবৈধ পপি চাষ ও মাদক উৎপাদন রোধে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।