বড়ইবাড়ী দিবসে সীমান্ত বীরদের সম্মাননা, জাতীয় স্বীকৃতির জোরালো দাবি

বড়ইবাড়ী দিবসে সীমান্ত বীরদের সম্মাননা, জাতীয় স্বীকৃতির জোরালো দাবি

বড়ইবাড়ী দিবসে সীমান্ত বীরদের সম্মাননা, জাতীয় স্বীকৃতির জোরালো দাবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

১৮ এপ্রিলকে কেন্দ্র করে কুড়িগ্রামের বড়ইবাড়ী সীমান্তের ঐতিহাসিক ঘটনার স্মরণে ‘মহান বড়ইবাড়ী দিবস-২০২৬’ উপলক্ষে গতকাল শনিবার সীমান্ত বীর সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে আগ্রাসন বিরোধী আন্দোলন।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত অনুষ্ঠানে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং দিবসটির জাতীয় স্বীকৃতির দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ২০০১ সালের এই দিনে বড়ইবাড়ী সীমান্তে ভারতীয় বাহিনী বিনা উসকানিতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালালে স্থানীয় গ্রামবাসী ও তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর সদস্যরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের সাহসী প্রতিরোধে আগ্রাসী বাহিনী পিছু হটতে বাধ্য হয়, যা দেশের সীমান্ত রক্ষার ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বড়ইবাড়ীর এই বিজয়গাঁথা এখনো জাতীয়ভাবে যথাযথ স্বীকৃতি পায়নি, যা জাতির জন্য হতাশাজনক। তারা অভিযোগ করেন, পরবর্তী সময়ে সীমান্তরক্ষী বাহিনীকে ঘিরে বিভিন্ন বিতর্ক ও কাঠামোগত পরিবর্তন এই গৌরবময় ইতিহাসকে আড়াল করে দিয়েছে।

May be an image of ‎one or more people, dais, hospital and ‎text that says '‎EORLES ঐতিহাসিক وذ এপ্রিল: মহান বড়াইবাড়ী দিবস সাহসী বিতিআর সদস্যদের ইতিহাস আলোচনা 3 ববীরত্বপূর্ণ ভুমিকার স্বীকৃতিতরূপ এই বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান বাংলাদেশের সীমাজकষা বাহিनী বিডিषর-জ বাকिসিক বিজ্সয়, শহীদ, বীরথোদ্া जाफসী আমবাসী িদের মতি গতীয় শ্রकা সীমান্ত বীর সম্মাননা- オロム EP অলিধর্্রে(েি) ජං. နေ့မဲ পনিযায়)। আরিকু: 4ب٢ সময়া দুধুর (:00 থেকে চাটিকা প্থ্য আগ্রাসন রাধী আহনাসনর্ত্রী্দ রাখীআন্দে আন্দো‎'‎‎

বক্তারা জোর দিয়ে বলেন, বড়ইবাড়ী দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতীয়ভাবে উদযাপন করা উচিত, কারণ এটি শুধু একটি সামরিক বিজয় নয়, বরং জাতির আত্মমর্যাদা, সাহস ও চেতনার প্রতীক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী (বীর বিক্রম), গণঅধিকার পরিষদ (জিওপি) মুখপাত্র মোঃ ফারুক হাসান, বাংলাদেশ জনঅধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট, আগ্রাসন বিরোধী আন্দোলনের উপদেষ্টা সাধনা মহল, সদস্য সচিব আল-আমীন আটিয়া, নাগরিক সেবা আন্দোলনের আহবায়ক সাগির আহমেদ তুরান এবং আগ্রাসন বিরোধী আন্দোলনের লিগ্যাল উইং প্রধান এডভোকেট আব্দুল আজিজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বড়ইবাড়ী দিবসকে কেন্দ্র করে প্রতি বছর সীমিত পরিসরে বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করলেও রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবে তা জাতীয় পর্যায়ে এখনো প্রতিষ্ঠিত হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *