আগুনে পুড়ে ছাই খাগড়াছড়ির রামগড়ের কলাবাড়ি উচ্চ বিদ্যালয়

আগুনে পুড়ে ছাই খাগড়াছড়ির রামগড়ের কলাবাড়ি উচ্চ বিদ্যালয়

আগুনে পুড়ে ছাই খাগড়াছড়ির রামগড়ের কলাবাড়ি উচ্চ বিদ্যালয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২নং পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী উচ্চ বিদ্যালয়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনে টিনশেডের পুরো স্কুল ভবন, আসবাবপত্র, শিক্ষাসামগ্রীসহ প্রয়োজনীয় সব কিছুই পুড়ে যায়। এতে বিদ্যালয়টির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় স্কুলঘরের পশ্চিম পাশে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই পুরো ভবন আগুনে ভস্মীভূত হয়। ঘটনার সময় স্কুলে কেউ উপস্থিত ছিলেন না।

তিনি আরও বলেন, আজ রোববার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু অগ্নিকাণ্ডে ক্লাসরুম, শিক্ষক কক্ষ, অফিস কক্ষ, কম্পিউটার, আইপিএসসহ কোনো কিছুই অবশিষ্ট নেই।

প্রধান শিক্ষক জানান, ২০২২ সালে খাগড়াছড়ির তৎকালীন জেলা প্রশাসক এবং রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত কালাবাড়ী এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাদের পৌঁছানোর আগেই স্কুলটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে জানা যাবে।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি স্থানীয় শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। অগ্নিকাণ্ডে এর সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় শিক্ষাব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *