মণিপুরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার থিংহিজাং গ্রামে এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত থিংহিজাং গ্রামের সংলগ্ন বনাঞ্চলে তল্লাশি চালায় চুরাচাঁদপুর পুলিশ ও ভারতীয় সেনাবাহিনীর 2 JAK LI-এর সমন্বিত দল। অভিযানে একটি চীনা তৈরি একে-৪৭ রাইফেল ম্যাগাজিনসহ, তিনটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি বোল্ট অ্যাকশন সিঙ্গেল ব্যারেল রাইফেল, একটি স্কোপ সংযুক্ত বোল্ট অ্যাকশন স্নাইপার রাইফেল, ৭.৬২ মি.মি. ক্যালিবারের সাতটি ব্যবহৃত কার্তুজের খোসা এবং দুটি এসএলআর ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চুরাচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মণিপুরের বিভিন্ন জেলায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও যৌথ অভিযান জোরদার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।