ঈদকে সামনে রেখে সাজেকে বিজিবির নিরাপত্তা জোরদার, বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও তল্লাশি

ঈদকে সামনে রেখে সাজেকে বিজিবির নিরাপত্তা জোরদার, বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও তল্লাশি

ঈদকে সামনে রেখে সাজেকে বিজিবির নিরাপত্তা জোরদার, বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও তল্লাশি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির সীমান্তবর্তী সাজেক ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ চোরাচালান ও পাচার রোধের পাশাপাশি পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার সকাল থেকে ৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় সাজেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, ঈদ উপলক্ষে পর্যটনকেন্দ্র সাজেকসহ আশপাশের এলাকায় মানুষের চলাচল বৃদ্ধি পায়। এই সুযোগে সীমান্ত পথে যাতে কোনো ধরনের অবৈধ চোরাচালান, মাদক পাচার বা অন্য কোনো অপরাধ সংঘটিত না হয়, সে লক্ষ্যে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি আরও জানায়, ঈদের সময় সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, বিজিবির এমন উদ্যোগে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়বে এবং অবৈধ কর্মকাণ্ড কমবে বলে তারা আশা করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।