রাজনগর জোনের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ডিজেল বিতরণ, উপকৃত হলেন ৫০ কৃষক
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ডিজেল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র রাজনগর জোন (৩৭ বিজিবি)।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজনগর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিনের নেতৃত্বে গুলশাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনারগাঁও এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় এলাকার ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে মোট ৫০ লিটার ডিজেল বিনামূল্যে বিতরণ করা হয়।
কৃষিকাজে জ্বালানির সংকট ও বাড়তি ব্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

স্থানীয় কৃষকরা জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও সংকটের কারণে চাষাবাদ ব্যাহত হচ্ছে। এ অবস্থায় বিজিবির এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও কৃষকসহ সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম কৃষকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে এবং উৎপাদন বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।