খাগড়াছড়িতে জ্বালানি তেলের অবৈধ মজুতবিরোধী অভিযান, জরিমানা

খাগড়াছড়িতে জ্বালানি তেলের অবৈধ মজুতবিরোধী অভিযান, জরিমানা

খাগড়াছড়িতে জ্বালানি তেলের অবৈধ মজুতবিরোধী অভিযান, জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে একজনকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ মজুত তেল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল।

ভ্রাম্যমাণ আদালতের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সাজেকগামী পর্যটকবাহী ‘চাঁদের গাড়ি’ চালক খোকনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্লাস্টিকের তিনটি ড্রামে মজুত রাখা ১৮ লিটার ডিজেল উদ্ধার করা হয়। সংকটের সময়ে অবৈধভাবে ডিজেল মজুত করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায় স্বীকার করায় তাকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

খাগড়াছড়িতে জ্বালানি তেলের অবৈধ মজুতবিরোধী অভিযান, জরিমানা

অভিযানের অংশ হিসেবে পৌর বাস টার্মিনাল এলাকার মেসার্স বক্কর ট্রেডার্স নামের একটি প্যাকড পয়েন্টে ৪০০ লিটার অকটেন ও ২০০ লিটার ডিজেল মজুত রাখা অবস্থায় পাওয়া যায়। কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এসব তেল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ন্যায্যমূল্যে সাধারণ ভোক্তাদের মধ্যে বিক্রি করা হয়।

একইভাবে মহাজনপাড়া এলাকার মেসার্স আলম এন্টারপ্রাইজে মজুত থাকা ৪০০ লিটার অকটেনও ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়। অন্যদিকে, অনিক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে গেলে ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল বলেন, পেট্রোলিয়াম আইনে অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।