হাইতিতে গ্যাং সদস্যদের হামলায় নিহত ৭০, আহত ৩০

হাইতিতে গ্যাং সদস্যদের হামলায় নিহত ৭০, আহত ৩০

হাইতিতে গ্যাং সদস্যদের হামলায় নিহত ৭০, আহত ৩০
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ক্যারিবীয় দেশ হাইতিতে গ্যাং সদস্যদের হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে এবং আরও ৩০ জন আহত হয়েছে। একটি মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

সংস্থাটি জানিয়েছে, হাইতির শস্যভাণ্ডার হিসেবে পরিচিত আরটিবোনিত অঞ্চলের পেতিত-রিভিয়েরের কাছে হামলার ঘটনা ঘটেছে। এতে ৭০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন, সরকারি হিসাবের চেয়ে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ছিল মাত্র ১৬ জন।

স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার ভোরে জঁ-দেনির আশপাশের গ্রামীণ এলাকাগুলোতে হামলা শুরু হয় এবং সোমবার ভোর পর্যন্ত তা অব্যাহত থাকে। গ্যাং সদস্যরা এলাকাটিতে হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

ডিফেনসুর প্লাস নামের মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, তাদের অনুমান অনুযায়ী এই সহিংসতায় ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ অনুমান করছে যে, এর আগের দিনগুলোতে কাছাকাছি এলাকায় সশস্ত্র গ্যাংদের হামলার পর দুই হাজারের বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়েছেন।

জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, হাইতিতে সংস্থাটির কার্যালয়, এসব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিহতের সংখ্যা ১০ থেকে ৮০ জনের মধ্যে বলে অনুমান করা হচ্ছে। তিনি একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন।

‘কালেক্টিভ টু সেভ দ্য আর্টিবোনাইট’-এর সাথে একটি যৌথ বিবৃতিতে ডিফেন্সার্স প্লাস বলেছে, নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে আর্টিবোনাইটকে ছেড়ে দেওয়া কর্তৃপক্ষের দায়িত্বের সম্পূর্ণ অবহেলাকেই প্রমাণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি অডিও বার্তা গ্রান গ্রিফ নেতা লাকসন এলানের বলে দাবি করা হয়। সেখানে এলানকে বলতে শোনা যায় যে, একটি প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠী স্যাভিয়েনে তাদের ঘাঁটিতে হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

আর্টিবোনাইট অঞ্চল, একটি গুরুত্বপূর্ণ কৃষি এলাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে হাইতির সবচেয়ে ভয়াবহ কিছু সহিংসতার সাক্ষী হয়েছে ওই অঞ্চল। আরও কঠোর পুলিশি ব্যবস্থা এবং হাইতির নিরাপত্তা বাহিনীর জন্য আরও বিদেশি সমর্থনের প্রতিশ্রুতি সত্ত্বেও, গ্যাং সংঘাত রাজধানী পোর্ট-অব-প্রিন্সের বাইরেও ছড়িয়ে পড়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *