বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আবুল কালাম ও সম্পাদক আবু জাফর নির্বাচিত

বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আবুল কালাম ও সম্পাদক আবু জাফর নির্বাচিত

বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আবুল কালাম ও সম্পাদক আবু জাফর নির্বাচিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ৬২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইলিয়াছুর রহমান পেয়েছেন ৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আবু জাফর। একই পদে তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোর্শেদ আলম পেয়েছেন ৫০ ভোট।

অন্যান্য পদে সহ-সাধারণ সম্পাদক হিসেবে কাজী সালাউদ্দীন কাদের চৌধুরী প্রিন্স, অর্থ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম এবং পাঠাগার সম্পাদক হিসেবে অ্যাডভোকেট শাহনেওয়াজ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে অ্যাডভোকেট বাসিং থোয়াই মার্মা, আইটি সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জিয়াউল হক নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাজীব চন্দ্র, উসাই মার্মা ও আবদুল্লাহ আল মামুন মুন্না।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উম্যাচিং মার্মা জানান, মোট ১২৬ জন ভোটারের মধ্যে ১২২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। নির্বাচিত প্রতিনিধিরা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, এর আগে সমান ভোট পাওয়ায় অ্যাডভোকেট মো. ইলিয়াছুর রহমান ও অ্যাডভোকেট আবুল কালাম ছয় মাস করে সভাপতির দায়িত্ব পালন করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *