রাঙামাটিতে আটক ছাত্রদল নেতাকে নিয়ে ‘তথ্য বিভ্রাটের’ অভিযোগ, পরিবারের প্রতিবাদ

রাঙামাটিতে আটক ছাত্রদল নেতাকে নিয়ে ‘তথ্য বিভ্রাটের’ অভিযোগ, পরিবারের প্রতিবাদ

রাঙামাটিতে আটক ছাত্রদল নেতাকে নিয়ে ‘তথ্য বিভ্রাটের’ অভিযোগ, পরিবারের প্রতিবাদ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে পুলিশের অভিযানে আটক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমাম মেহেদীকে নিয়ে ‘তথ্য বিভ্রাট’ ও অপপ্রচারের অভিযোগ তুলেছে তার পরিবার। একটি মামলায় আটক হলেও তাকে মাদকসেবী হিসেবে প্রচার করা হয়েছে বলে দাবি তাদের।

পরিবারের অভিযোগ, একটি সাম্প্রদায়িক দাঙ্গার মামলায় তাকে আটক দেখানো হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে তাকে মাদকসেবী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।

জানা গেছে, গত ৩০ মার্চ কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে আটজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন মাদকসেবী ছিলেন। পরদিন তাদের আদালতে পাঠানো হলে আইনগত প্রক্রিয়া শেষে বিচারিক কার্যক্রম শুরু হয়।

আদালত সূত্রে জানা যায়, ইমাম মেহেদীকে ২০২৪ সালে রাঙামাটি শহরে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাঙামাটিতে আটক ছাত্রদল নেতাকে নিয়ে ‘তথ্য বিভ্রাটের’ অভিযোগ, পরিবারের প্রতিবাদ

তবে এর আগে জেলা পুলিশের একটি ফেসবুক পেইজে অন্যান্য আটক মাদকসেবীদের সঙ্গে ইমাম মেহেদীর ছবি যুক্ত করে পোস্ট দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ওই পোস্টের কারণে তাকে মাদকসেবী হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা সামাজিকভাবে তার মানহানির কারণ হয়েছে।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমেও বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে বলে অভিযোগ করেন তারা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের তথ্য বিভ্রাট ও অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হচ্ছে এবং সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়েছে।

তারা আরও বলেন, উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের বিভ্রান্তি ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed