৮০ লাখ টাকার চেক জালিয়াতি, তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তা উটিংওয়াং মার্মা বরখাস্ত

৮০ লাখ টাকার চেক জালিয়াতি, তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তা উটিংওয়াং মার্মা বরখাস্ত

৮০ লাখ টাকার চেক জালিয়াতি, তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তা উটিংওয়াং মার্মা বরখাস্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের তুলা উন্নয়ন বোর্ডে সরকারি চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউনিট অফিসার উটিংওয়াং মার্মাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে।

সরকারি নথি ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়কালে উটিংওয়াং মার্মা কৌশলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিলের চেক ঘষামাজা করে অংক পরিবর্তন করতেন। এভাবে তিনি অতিরিক্ত অর্থ উত্তোলন করে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাৎ করেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বেতন বিল সংক্রান্ত চেকগুলোতে টেম্পারিং করে ব্যাংক থেকে অতিরিক্ত অর্থ উত্তোলন করতেন। তদন্তের একপর্যায়ে তার বাসা থেকে আত্মসাৎকৃত অর্থের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করে লিখিত জবানবন্দিও দিয়েছেন।

এ বিষয়ে তুলা উন্নয়ন বোর্ডের বান্দরবান জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন মৃধা অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে অভিযুক্তকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, ২০২৫ সালের অক্টোবর মাসে অভিযুক্ত কর্মকর্তাকে হিসাব শাখার দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি একাধিক চেক জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।