বান্দরবান সদরে শিশু কল্যাণ বোর্ডের সভা, শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

বান্দরবান সদরে শিশু কল্যাণ বোর্ডের সভা, শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

বান্দরবান সদরে শিশু কল্যাণ বোর্ডের সভা, শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবান সদর উপজেলায় শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে শিশু কল্যাণ বোর্ডের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস, সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।

সভায় শিশুদের সার্বিক কল্যাণ, সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শিশু নির্যাতন প্রতিরোধ, শিক্ষা নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ শিশুদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বান্দরবান সদরে শিশু কল্যাণ বোর্ডের সভা, শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

সভাপতির বক্তব্যে ইউএনও মারুফা সুলতানা খান হীরামনি বলেন, শিশুদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা বলেন, শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং সরকারি-বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

সভায় সমাজসেবা কর্মকর্তা ও শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব সত্যজিৎ মজুমদার, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা এসআই নিলুফা ইয়াসমিনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।