পাকিস্তান-মিশর যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া ‘থান্ডার-২’ শুরু

পাকিস্তান-মিশর যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া ‘থান্ডার-২’ শুরু

পাকিস্তান-মিশর যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া ‘থান্ডার-২’ শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তান ও মিশরের সেনাবাহিনীর মধ্যে যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া ‘থান্ডার-২’ শুরু হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান-মিশর যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া ‘থান্ডার-২’ শুরু

দুই সপ্তাহব্যাপী এ মহড়া সোমবার (৬ এপ্রিল ২০২৬) পাকিস্তানের চেরাটে অবস্থিত স্পেশাল অপারেশনস স্কুলে শুরু হয়।

এতে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) এবং মিশরীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেসের সদস্যরা অংশগ্রহণ করছেন।

পাকিস্তান-মিশর যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া ‘থান্ডার-২’ শুরু

মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল অপারেশনস স্কুল, চেরাটের কমান্ড্যান্ট।

আইএসপিআর জানায়, যৌথ প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সামরিক-সামরিক সম্পর্ক আরও জোরদার করাই এ মহড়ার মূল লক্ষ্য। পাশাপাশি সন্ত্রাসবিরোধী অভিযানের ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যরা উপকৃত হবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।