কক্সবাজারের টেকনাফে পিকআপে ইয়াবা পাচারকালে দুজন আটক

কক্সবাজারের টেকনাফে পিকআপে ইয়াবা পাচারকালে দুজন আটক

কক্সবাজারের টেকনাফে পিকআপে ইয়াবা পাচারকালে দুজন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে মাছবোঝাই একটি মিনি পিকআপ থেকে ১ লাখ ৭২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে বিজিবির শীলখালী অস্থায়ী চেকপোস্ট থেকে ইয়াবগুলো উদ্ধার করা হয়। বুধবার সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপ বিজিবির শীলখালী অস্থায়ী চেকপোস্টে আসলে বিজিবি সদস্যরা তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। একপর্যায়ে মাছের ড্রামের মধ্যে স্কচটেপ দিয়ে প্যাঁচানো ২০টি পোটলা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ সময় পিকআপের চালক মো. ফিরোজ (৩৫) ও হেলপার মো. ফয়সাল (২০)-কে আটক করা হয়। একই সঙ্গে মাদক পাচারের কাজে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করা হয়। ফিরোজ টেকনাফের নতুন পল্লান পাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ফয়সাল নাইটংপাড়া গ্রামের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াবাগুলো টেকনাফের লামা বাজার থেকে সংগ্রহ করে ঢাকায় যাত্রাবাড়ীতে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed