রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ চাকমা সম্প্রদায়ের ৩ মাদক কারবারি আটক

রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ চাকমা সম্প্রদায়ের ৩ মাদক কারবারি আটক

রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ চাকমা সম্প্রদায়ের ৩ মাদক কারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চাকমা সম্প্রদায়ের তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৫ মে) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম কোতয়ালী থানাধীন ২নং পাথরঘাটা এলাকার মুন্সি মিয়া টিলা (কাপ্তাই লেক সংলগ্ন) ও রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে আটকরা হলেন— দকিনা মিত্র চাকমা (৪৬), পিতা: কালাচান চাকমা, সাং-কিল্লামুরা, সদর উপজেলা; সবিমল চাকমা (৩৬), পিতা: কৃষ্ণ রতন চাকমা, সাং-কুসুমছড়ি, জুরাছড়ি উপজেলা এবং হরিলাল চাকমা (৫০), পিতা: মৃত রাবনা চাকমা, সাং-বালুখালী, জুরাছড়ি উপজেলা।

ডিবি পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি ও অভিযানে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় স্থানীয় জনগণের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। পাশাপাশি ইভটিজিং, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *