ঈদকে সামনে রেখে সাজেকের জপুই পাড়ায় বিজিবির সচেতনতামূলক সভা

ঈদকে সামনে রেখে সাজেকের জপুই পাড়ায় বিজিবির সচেতনতামূলক সভা

ঈদকে সামনে রেখে সাজেকের জপুই পাড়ায় বিজিবির সচেতনতামূলক সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত এলাকায় কোরবানিকৃত পশুর চামড়া পাচার, জ্বালানিতেল মজুদ ও অবৈধ চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের জপুই পাড়ায় সচেতনতামূলক আলোচনা সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৫ মে) সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর উদ্যোগে জপুই বিওপির আওতাধীন জপুই পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং ঈদকে কেন্দ্র করে অসাধু চক্রের অপতৎপরতা সম্পর্কে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

সভায় জপুই বিওপি কমান্ডার স্থানীয় কারবারি, গণ্যমান্য ব্যক্তি ও পাহাড়ি জনগণের উদ্দেশ্যে বলেন, ঈদ মৌসুমে একটি চক্র কোরবানির পশুর চামড়া, জ্বালানিতেলসহ বিভিন্ন পণ্য সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করে থাকে। এসব অপতৎপরতা রোধে স্থানীয় জনগণকে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিজিবির সদস্যবৃন্দ, জপুই পাড়ার কারবারি এবং স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির চলমান কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে এবং চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *