রাঙামাটির সাজেকে বর্ষবরণ উৎসবে সেনাবাহিনীর সহায়তা

রাঙামাটির সাজেকে বর্ষবরণ উৎসবে সেনাবাহিনীর সহায়তা

রাঙামাটির সাজেকে বর্ষবরণ উৎসবে সেনাবাহিনীর সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় বর্ষবরণ উৎসব (বিজু) উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাবাহিনীর বাঘাইহাট জোন এ সহায়তা প্রদান করে।

অনুষ্ঠানে বাঘাইহাট জোনের সেনা কর্মকর্তাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নয়ন চাকমা, ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, মহিলা মেম্বার সুমিতা চাকমা, কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, কারবারি জ্যোতিলাল চাকমা এবং উৎসবের আহ্বায়ক বাবুধন চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী কর্মকর্তারা বলেন, পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী এই উৎসব শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনে সকলের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।

সেনা কর্মকর্তারা আশ্বস্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগে স্থানীয় জনগণের পাশে থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এই সহায়তা শুধু আর্থিক নয়, বরং পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের মতে, উৎসবমুখর সময়ে সেনাবাহিনীর এমন সম্পৃক্ততা জনগণের সঙ্গে বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছে, যা স্থানীয় জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed