বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন-এর আয়োজনে, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক উবাথোয়াই মার্মার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান এবং বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও টুর্নামেন্টের সদস্য সচিব মো. মুজিবুর রহমান।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ক্রিকেট ক্লাবের প্রতিনিধি, খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় অংশ নেয় টিম ওয়ান ও সাইনার স্পোর্টিং ক্লাব। খেলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে সাইনার স্পোর্টিং ক্লাব।
আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৮ এপ্রিল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে ক্রীড়া চর্চা বাড়ানো এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।