বাঘাইহাটে বিজিবির সচেতনতামূলক সভা, বৈশাখ ও ঈদ ঘিরে বাজার নিয়ন্ত্রণে সতর্কতা

বাঘাইহাটে বিজিবির সচেতনতামূলক সভা, বৈশাখ ও ঈদ ঘিরে বাজার নিয়ন্ত্রণে সতর্কতা

বাঘাইহাটে বিজিবির সচেতনতামূলক সভা, বৈশাখ ও ঈদ ঘিরে বাজার নিয়ন্ত্রণে সতর্কতা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পহেলা বৈশাখ ১৪৩৩, সাংগ্রাই উৎসব এবং আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও মূল্যবৃদ্ধি প্রতিরোধে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইহাট এলাকায় জনসচেতনতামূলক সভা আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ এপ্রিল ২০২৬) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় অধীনস্থ নিউথাংনাং বিওপি কমান্ডারের উদ্যোগে স্থানীয় পাহাড়ি জনগণের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

বাঘাইহাটে বিজিবির সচেতনতামূলক সভা, বৈশাখ ও ঈদ ঘিরে বাজার নিয়ন্ত্রণে সতর্কতা

সভায় উৎসবকেন্দ্রিক বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে জনসাধারণকে সচেতন থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করা হয়।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিজিবি নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।

প্রসঙ্গত, উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অসাধু চক্র বাজার অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পাশাপাশি বিজিবিও মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *