খাগড়াছড়ির রামগড়ে সন্দেহভাজন উগ্রবাদী সদস্য আটক, রিমান্ড শেষে পাঠানো হলো কারাগারে

খাগড়াছড়ির রামগড়ে সন্দেহভাজন সন্ত্রাসবাদী নেটওয়ার্কের সদস্য আটক, রিমান্ড শেষে পাঠানো হলো কারাগারে

খাগড়াছড়ির রামগড়ে সন্দেহভাজন উগ্রবাদী সদস্য আটক, রিমান্ড শেষে পাঠানো হলো কারাগারে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার কালাডেবা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে আটক এক সন্দেহভাজন সন্ত্রাসবাদী নেটওয়ার্কের সদস্যকে আটক করা হয়েছে। আটকের পর তাকে আদালতের মাধ্যমে রিমান্ড শেষে আজ কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে কালাডেবা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়েন্দা সংস্থার একটি দল, পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (চট্টগ্রাম) এবং বাংলাদেশ পুলিশ- রামগড় থানার সদস্যরা অংশ নেন। এ সময় মোঃ বোরহান উদ্দিন (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক বোরহান উদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় দুবাই প্রবাসী এবং সম্প্রতি ছুটিতে দেশে এসে রামগড়ে তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ, তার ব্যবহৃত মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যালোচনা করে উগ্রবাদী কার্যক্রমে সম্পৃক্ততার সন্দেহ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। মোবাইল ফোনে বিভিন্ন আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠনের ভিডিও এবং ‘ইন্তিফাদা বাংলাদেশ’ নামে একটি অনলাইন গ্রুপসহ একাধিক গ্রুপে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া ‘ঐক্যবদ্ধ উদ্যোক্তা গ্রুপ’ নামে একটি গ্রুপের মাধ্যমে নিয়মিত আর্থিক লেনদেনের তথ্যও তদন্তে উঠে এসেছে।

পরে তাকে রামগড় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ৯ এপ্রিল রাতে থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। পরদিন তাকে আদালতে হাজির করা হলে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ রবিবার (১২ এপ্রিল) রিমান্ড শেষে পুনরায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে তাকে খাগড়াছড়ি জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। পুলিশ এখানে শুধুমাত্র আইনি প্রক্রিয়া অনুসরণ করছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ ধরনের অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে তৎপরতা অব্যাহত রেখেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *