সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধার করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুত রাখা ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মৌতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।
মৌতলা ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌস মোড়লের নিজ বাসভবন ও ব্যক্তিগত গোডাউনে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৬টি ব্যারেল থেকে মোট ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অবৈধভাবে ডিজেল মজুতের দায়ে তিনি অভিযুক্ত চেয়ারম্যান ফেরদৌস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ডিজেলগুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করেন। এ সময় সেখান থেকে ১৬টি খালি ব্যারেলও উদ্ধার করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।