রাঙামাটির জুরাছড়িতে নৌকাডুবির কবলে পড়া ১১ নারী ও শিশুকে জীবিত উদ্ধার করল সেনাবাহিনী

রাঙামাটির জুরাছড়িতে নৌকাডুবির কবলে পড়া ১১ নারী ও শিশুকে জীবিত উদ্ধার করল সেনাবাহিনী

রাঙামাটির জুরাছড়িতে নৌকাডুবির কবলে পড়া ১১ নারী ও শিশুকে জীবিত উদ্ধার করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলায় নৌকাডুবির ঘটনায় ১১ নারী ও শিশুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বুধবার রাতে সেনাবাহিনীর জুরাছড়ি জোনের আওতাধীন রাজমনিপাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ মোট ১১ জন একটি নৌকায় করে যাত্রা করছিলেন। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়। এতে মুহূর্তেই যাত্রীরা বিপদের মুখে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে রাজমনিপাড়া আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

রাতের অন্ধকার ও প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে পানিতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। তাদের দ্রুততা ও পেশাদারিত্বের ফলে নৌকায় থাকা সকল যাত্রীকে নিরাপদে তীরে তুলে আনা সম্ভব হয়।

উদ্ধারকৃতদের মধ্যে একজন সন্তানসম্ভবা নারী অসুস্থ বোধ করলে সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এছাড়া অন্যান্য যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দ্রুত ও কার্যকর উদ্ধার তৎপরতার ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার হওয়া সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, দুর্গম পার্বত্য অঞ্চলে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিয়ে জীবনরক্ষা কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর এ ধরনের তৎপরতা স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থার সঞ্চার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed