বেলজিয়ামে ইসরাইলগামী সামরিক সরঞ্জাম জব্দ

বেলজিয়ামে ইসরাইলগামী সামরিক সরঞ্জাম জব্দ

বেলজিয়ামে ইসরাইলগামী সামরিক সরঞ্জাম জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সামরিক সরঞ্জামের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। জাহাজ দুটি যুক্তরাজ্য থেকে ইসরাইলে যাচ্ছিল। ডিক্লাসিফায়েড ইউকের বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদন মতে, চালানটি গত ২৪ মার্চ যুক্তরাজ্য থেকে বেলজিয়ামের লিয়েজ বিমানবন্দরে পৌঁছায় এবং দুই দিন পর ইসরাইলের তেল আবিবে যাওয়ার কথা ছিল। পরিকল্পনা ছিল ইসরাইলভিত্তিক একটি কার্গো ফ্লাইটে করে এটা পাঠানো হবে।

বেলজিয়ামের ওয়ালোনিয়া অঞ্চলের প্রধান আদ্রিয়েন ডোলিমোঁ জানান, ভ্রেডেস্যাকটি নামে স্থানীয় একটি এনজিও বিষয়টি কর্তৃপক্ষকে জানালে দ্রুত ব্যবস্থা নেয়া হয় এবং কার্গোটি তল্লাশি করা হয়।

ডোলিমোঁ বলেন, ‘ইসরাইল-সম্পর্কিত বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার—যে কোনো পক্ষের সামরিক সক্ষমতা বাড়াতে পারে, এমন সরঞ্জামের জন্য আমরা লাইসেন্স দিই না।’

চালানটির সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির নাম প্রকাশ করা হয়নি। তবে ডিক্লাসিফায়েড ইউকে জানিয়েছে, যুক্তরাজ্যের সামরিক রফতানি কোড অনুযায়ী এসব সরঞ্জাম সামরিক বিমান ও ফায়ার কন্ট্রোল সিস্টেমের সঙ্গে সম্পর্কিত।

কাস্টমস নথির উদ্ধৃতি দিয়ে তারা আরও জানায়, এর আগেও যুক্তরাজ্য থেকে লিয়েজ হয়ে ইসরাইলে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে এবং এই চালানগুলো মুগ নামে একটি মার্কিন অ্যারোস্পেস কোম্পানি সরবরাহ করেছিল।

গাজা ও লেবাননে সামরিক অভিযানের কারণে ইতোমধ্যে ইউরোপের কয়েকটি দেশ ইসরাইলের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করেছে। মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ অভিযোগ করেছে, এসব অভিযানে বেসামরিক লোকজন নির্বিচারে নিহত হচ্ছে।

২০২৫ সালে বেলজিয়াম দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলায় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগ দেয়। তবে ইসরাইল এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে এবং এটাকে ‘গণহত্যা’ শব্দের অপব্যবহার বলে দাবি করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *