পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় ক্যাম্পে আগুন, বিএসএফ সদস্যের মৃত্যু
![]()
নিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা অন্তর্গত হিঙ্গলগঞ্জের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে প্রাণ গেল এক বিএসএফ সদস্যের। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বড় বাঁকড়া এলাকায় বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পের জ্বালানির ঘরে হঠাৎ আগুন লাগে। চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া গোটা এলাকায় ছেয়ে যায়।
আগুনের তীব্রতা এতটাই ছিল যে ঘরের মধ্যে আটকা পড়েন এক বিএসএফ জওয়ান।অগ্নিদগ্ধ অবস্থায় ওই বিএসএফ জওয়ানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাম সিং নামের ওই জওয়ানকে মৃত বলে ঘোষণা দেন।
বিএসএফ ক্যাম্পে হঠাৎ আগুন দেখে স্থানীয় বাসিন্দারা হিঙ্গলগঞ্জ থানা এবং দমকলে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনার পরে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা সুনিল কুমার মন্ডল বলেন, আমরা খবর পেলাম বাঁকড়া স্থানীয় বিএসএফ ক্যাম্পে আগুন ধরেছে। শর্ট সার্কিট থেকে পেট্রোলের মেশিনে আগুন লাগে। সেখানে এক ছিল, জানতে পারলাম সে দগ্ধ হয়েছে। তবে কী কারণে আগুন ধরলো এবং কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত করে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।