আইআরজিসির অনুমতি নিয়েই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালাতে হবে- ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন
![]()
নিউজ ডেস্ক
হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন শর্তারোপের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছিলেন যে, যুদ্ধবিরতির বাকি সময়টুকু সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি “সম্পূর্ণ উন্মুক্ত” থাকবে।
তবে এর পরপরই একজন “জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার” বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় যে, এই যাতায়াত ব্যবস্থা কিছু নির্দিষ্ট বিধিনিষেধের অধীনে থাকবে।
বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের ক্ষেত্রে আইআরজিসি এর নৌ-শাখার অনুমতি নিতে হবে।
ইরান সরকারের ‘পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন’ কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট রুট বা পথ ব্যবহার করেই কেবল যাতায়াত করা যাবে।
বাণিজ্যিক জাহাজের জন্য পথ খুলে দেওয়া হলেও, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো দেশের সামরিক জাহাজ চলাচল আগের মতোই “কঠোরভাবে নিষিদ্ধ” থাকবে বলেও জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।