ইরান সফর শেষে শান্তি উদ্যোগে জোর দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

ইরান সফর শেষে শান্তি উদ্যোগে জোর দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

ইরান সফর শেষে শান্তি উদ্যোগে জোর দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তিন দিনের সরকারি সফর শেষে ষেয়দ নেতৃত্বাধীন পাকিস্তানি প্রতিনিধি দল ইরান সফর সম্পন্ন করেছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। প্রতিনিধি দলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি-ও অংশ নেন।

সফরকালে সেনাপ্রধান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পৃথক বৈঠক করেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং খাতাম উল আনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদি-এর সঙ্গে।

ইরান সফর শেষে শান্তি উদ্যোগে জোর দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

বৈঠকগুলোতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন, চলমান কূটনৈতিক তৎপরতা এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে সংলাপ, উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন সেনাপ্রধান আসিম মুনির।

এ সময় তিনি ইরানের নেতৃত্ব ও জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। একই সঙ্গে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।

ইরান সফর শেষে শান্তি উদ্যোগে জোর দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

আইএসপিআর জানায়, এই সফর মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে সমঝোতামূলক সমাধান এগিয়ে নিতে পাকিস্তানের অঙ্গীকারের প্রতিফলন এবং অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় দেশটির ভূমিকা আরও জোরদারের প্রচেষ্টার অংশ।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে পাকিস্তানের এ ধরনের উচ্চপর্যায়ের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *