রাঙামাটিতে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী পালিত

রাঙামাটিতে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী পালিত

রাঙামাটিতে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী পালিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান মুক্তিযুদ্ধের সেনানী বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে আলোচনা সভা, মিলাদ ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে জেলার শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সামরিক-বেসামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত।

রাঙামাটিতে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী পালিত

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো এবং মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটির আহ্বায়ক শেখ লুৎফর রহমান।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন রাঙামাটি জেলায় বিজয়ের প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মনীষ দেওয়ান।

রাঙামাটিতে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী পালিত

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তারা বলেন, দেশমাতৃকার মুক্তির সংগ্রামে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নতুন প্রজন্মই দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানের শুরুতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

রাঙামাটিতে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী পালিত

উল্লেখ্য, ১৯৭১ সালের ২০ এপ্রিল রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলেন ইপিআরের ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। তাঁর সাহসিকতায় সেদিন বহু মুক্তিযোদ্ধার প্রাণ রক্ষা পায়। পরবর্তীতে শত্রুর মর্টার শেলের আঘাতে তিনি শহীদ হন। স্বাধীনতার পর তাঁর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়।

প্রসঙ্গত, তাঁর সমাধিস্থল রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় স্থানীয়দের দীর্ঘদিনের যত্ন ও সংরক্ষণে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *