সাজেকে বিশুদ্ধ পানির ট্যাংকি বিতরণ: বাঘাইহাট জোনের উদ্যোগে স্বস্তি দুর্গম পাহাড়ে

সাজেকে বিশুদ্ধ পানির ট্যাংকি বিতরণ: বাঘাইহাট জোনের উদ্যোগে স্বস্তি দুর্গম পাহাড়ে

সাজেকে বিশুদ্ধ পানির ট্যাংকি বিতরণ: বাঘাইহাট জোনের উদ্যোগে স্বস্তি দুর্গম পাহাড়ে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে বিশুদ্ধ পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিয়ালদহ এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে বিশুদ্ধ খাবার পানির সংরক্ষণ ট্যাংকি বিতরণ করেছে বাঘাইহাট জোন।

সোমবার সকাল ১০টার দিকে শিয়ালদহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ট্যাংকিটি হস্তান্তর করা হয়।

স্থানীয় কারবারি বোজন ত্রিপুরার পক্ষ থেকে রবীন্দ্রলাল ত্রিপুরার কাছে আনুষ্ঠানিকভাবে এটি তুলে দেওয়া হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে শিয়ালদহ এলাকার বাসিন্দারা বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের অভাবে নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিশেষ করে পাহাড়ি দুর্গম এলাকায় পানির উৎস সীমিত হওয়ায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছিল। এ প্রেক্ষাপটে বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে এই ট্যাংকি বিতরণ উদ্যোগ গ্রহণ করা হয়, যা স্থানীয়দের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

ট্যাংকি গ্রহণ করে রবীন্দ্রলাল ত্রিপুরা বলেন, দীর্ঘদিনের পানির কষ্ট থেকে মুক্তি পেতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলছে।

সংশ্লিষ্টরা জানান, “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এই মূলনীতিকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বাঘাইহাট জোনের সাম্প্রতিক এই উদ্যোগও সেই ধারাবাহিকতারই অংশ।

প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে পার্বত্য অঞ্চলের জীবনমান উন্নয়নে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *