মোদির উদ্বোধনের আগেই রাজস্থানের তেল শোধনাগারে ভয়াবহ আগুন

মোদির উদ্বোধনের আগেই রাজস্থানের তেল শোধনাগারে ভয়াবহ আগুন

মোদির উদ্বোধনের আগেই রাজস্থানের তেল শোধনাগারে ভয়াবহ আগুন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে আনুষ্ঠানিক উদ্বোধনের ঠিক আগের দিন রাজস্থানের বালতোরা জেলায় অবস্থিত একটি মেগা তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে এইচপিসিএল রাজস্থান রিফাইনারি লিমিটেড (এইচআরআরএল) কমপ্লেক্সে এই অগ্নিকাণ্ড ঘটে।

যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে রিফাইনারি কমপ্লেক্সের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখা গেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) পরিচালিত এই বিশাল স্থাপনায় আগুনের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

প্রকল্পটির উদ্বোধনী প্রস্তুতি নিয়ে সোমবার বিকেলে রিফাইনারি ও সরকারি কর্মকর্তাদের একটি বিশেষ প্রেস ব্রিফিং করার কথা ছিল। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই সেই ব্রিফিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে এইচপিসিএল প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

রাজস্থান সরকার এবং এইচপিসিএলের যৌথ উদ্যোগে নির্মিত এই গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি ভারতের অন্যতম উচ্চাভিলাষী জ্বালানি প্রকল্প। এ প্রকল্পের মোট বিনিয়োগ ৭৯ হাজার ৪৫৯ কোটি রুপি, এতে এইচপিসিএল (৭৪%) এবং রাজস্থান সরকার (২৬%) অংশীদারিত্ব রয়েছে। এই শোধনাগারে বছরে ৯০ লাখ মেট্রিক টন (৯ এমএমটিপিএ), যার মধ্যে ২.৪ এমএমটিপিএ নির্ধারিত পেট্রোকেমিক্যাল উৎপাদনের ক্ষমতা রয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর এই মেগা প্রকল্পটি উদ্বোধন করার কথা ছিল মঙ্গলবার। তবে বর্তমান পরিস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান সূচি অনুযায়ী হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *