বান্দরবানে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ৫৪২৯ শিক্ষার্থী
![]()
নিউজ ডেস্ক
সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পার্বত্য জেলা বান্দরবানেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর বান্দরবানে মোট ৫ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ২৫৭ জন, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে ৭৪১ জন এবং দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছে ৪৩১ জন শিক্ষার্থী।

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে জেলায় মোট ২৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি নিশ্চিত করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনরত শিক্ষকরা জানান, সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী সব ধরনের নিয়ম মেনে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে নকল প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। প্রথম দিনেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।
উল্লেখ্য, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বান্দরবানে আগামী দিনগুলোতেও এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।