খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সারা দেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়িতেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির ৯টি উপজেলার মোট ৪০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল কোর্সে অংশ নিচ্ছেন মোট ৯ হাজার ৯৬৫ জন পরীক্ষার্থী। প্রথম দিনেই পরীক্ষাগুলো শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরীক্ষা শুরুর আগে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয় এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র সিকদার জানান, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী দিনগুলোতেও জেলার সব কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।