খাগড়াছড়িতে নাগরিক সম্পৃক্ততা জোরদারে CSO-CBO নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

খাগড়াছড়িতে নাগরিক সম্পৃক্ততা জোরদারে CSO-CBO নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

খাগড়াছড়িতে নাগরিক সম্পৃক্ততা জোরদারে CSO-CBO নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO) ও কমিউনিটি বেসড অর্গানাইজেশন (CBOs)-এর সমন্বয়ে গঠিত নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

গতকাল সোমবার (২০ এপ্রিল) জেলা শহরের মিলনপুর এলাকার হিলটপ গেস্ট হাউসে “NAGORIKATA: Civic Engagement Fund (CEF)” এর আওতায় এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন CSO ও CBOs নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশ নিয়ে নাগরিক অংশগ্রহণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক উন্নয়ন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নাগরিকদের মতামত ও সম্পৃক্ততা ছাড়া কোনো উন্নয়ন কার্যক্রম দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে না। এ ধরনের প্ল্যাটফর্ম তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত এ ধরনের সভা আয়োজনের মাধ্যমে বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে।

সভাটি তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে “নাগরিকতা: Civic Engagement Fund (CEF)” উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, যা আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় উন্নয়ন সংস্থা আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমা এবং এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শাশ্বতী দেওয়ানসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

প্রসঙ্গত, অংশগ্রহণমূলক উন্নয়ন ও সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ তৃণমূল পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *