যুবসমাজকে উদ্বুদ্ধ করতে রাঙামাটিতে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ, বিজিবির সহায়তা

যুবসমাজকে উদ্বুদ্ধ করতে রাঙামাটিতে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ, বিজিবির সহায়তা

যুবসমাজকে উদ্বুদ্ধ করতে রাঙামাটিতে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ, বিজিবির সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর আওতাধীন বাঘাইছড়ি মিনি স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচে অংশ নেয় বাঘাইছড়ি ফুটবল একাডেমি এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ফুটবল একাডেমি। স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ম্যাচ ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

যুবসমাজকে উদ্বুদ্ধ করতে রাঙামাটিতে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ, বিজিবির সহায়তা

ম্যাচটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সমাজে মানবিক মূল্যবোধ গড়ে তুলতে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

যুবসমাজকে উদ্বুদ্ধ করতে রাঙামাটিতে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ, বিজিবির সহায়তা

মারিশ্যা জোন (২৭ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনসাধারণের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে এ ধরনের ক্রীড়া উদ্যোগ স্থানীয় যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদারে কার্যকর ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।