পানছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: ৫ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

পানছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: ৫ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

পানছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: ৫ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ (মেডিকেল ক্যাম্পেইন) করা হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর কয়েক শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

জানা যায়, মোট ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষও ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন অধিনায়ক মেজর জায়েদ-উর-রহমান অয়ন।

চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান এবং ক্যাপ্টেন মোঃ তানজিম ইসলাম অর্ণব। তাদের তত্ত্বাবধানে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং ওষুধ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

পানছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: ৫ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

খাগড়াছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে পুরো মেডিকেল ক্যাম্পেইন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয়। এ ধরনের উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে চিকিৎসা সেবা প্রাপ্তি সীমিত হওয়ায় এ ধরনের ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী।

পানছড়ি সাবজোন অধিনায়ক মেজর জায়েদ-উর-রহমান অয়ন বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ি অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে খাগড়াছড়ি জোন নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed