রামুতে অস্ত্রের মুখে ইউপি সদস্যকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

রামুতে অস্ত্রের মুখে ইউপি সদস্যকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

রামুতে অস্ত্রের মুখে ইউপি সদস্যকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের রামুতে ঈদগাঁও-ঈদগড় সড়কে গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক ইউপি সদস্যকে অপহরণ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এসময় সঙ্গে থাকা গাড়ির চালক ও আরেক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে তাদের মারধর শেষে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (২২ এপ্রিল) সকাল সকালে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহৃত রুস্তম আলী (৪০) ঈদগড় ইউনিয়নের পরানিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঈদগাঁও স্টেশন থেকে একটি জিপগাড়িতে করে চালক ও আরেক ব্যক্তিকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন রুস্তম আলী। পথিমধ্যে পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে একদল অজ্ঞাত দুর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়িটি থামায়। এরপর গাড়িতে থাকা সবাইকে মারধর করে মোবাইল ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়। এসময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ইউপি সদস্য রুস্তম আলীকে তুলে নিয়ে যায়। পরে চালক ও অপর ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। সন্ত্রাসীরা ইউপি সদস্যকে অপহরণ করে গভীর বনাঞ্চলের ভেতরে নিয়ে গিয়ে আটকে রেখেছে। তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অপহৃতের পরিবারের অভিযোগ, অপহরণের পর দুর্বৃত্তরা মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে। নির্ধারিত অর্থ পরিশোধ না করলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছেন।

ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খুরশেদ আলম জানান, ছেড়ে দেওয়া দুই ব্যক্তি এলাকায় ফিরে ঘটনাটি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের গ্রেপ্তার এবং অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কটি ঘন বনাঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করেছে, যেখানে প্রায়ই ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে। গত সাড়ে তিন মাসে মসজিদের ইমাম, অটোরিকশাচালক, শিক্ষক ও ব্যবসায়ীসহ অন্তত ১২ জনকে অপহরণ করা হয়েছে। এদের বেশিরভাগই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। এছাড়া গত এক দশকে এই সড়কে ডাকাতদের গুলিতে পুলিশ সদস্য ও এক শিল্পীসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

সবশেষ গত ২৩ মার্চ ঈদগড় সড়ক থেকে রাবার বাগানের দুই শ্রমিককে অপহরণ করা হয়। পরে কয়েক ঘণ্টা আটকে রেখে মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed