কাপ্তাই হ্রদের ৮ কিলোমিটার এলাকা জুড়ে খাল খনন শুরু, অংশ নিচ্ছেন ৬০০ গ্রামবাসী

কাপ্তাই হ্রদের ৮ কিলোমিটার এলাকা জুড়ে খাল খনন শুরু, অংশ নিচ্ছেন ৬০০ গ্রামবাসী

কাপ্তাই হ্রদের ৮ কিলোমিটার এলারাঙামাটির বন্দুকভাঙায় ৮ কিমি খাল খনন শুরু, দুর্ভোগ লাঘবে ৪০ দিনের কর্মসূচিকা জুড়ে খাল খনন শুরু, অংশ নিচ্ছেন ৬০০ গ্রামবাসী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় নদী পথে চলাচলে এলাকাবাসীর দুর্ভোগ নিরসন ও প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাপ্তাই হ্রদের ৮ কিলোমিটার এলাকা জুড়ে খাল খনন কর্মসূচি আজ শুরু হয়েছে।

রাঙামাটি সদর উপজেলাধীন বন্দুকভাঙা ইউনিয়নের চেয়ারম্যান অমর কুমার চাকমা ত্রিপুরাছড়া গ্রামে আজ সকালে এ খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন ।

অমর কুমার চাকমা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বন্দুকভাঙ্গার ত্রিপুরাছড়া হতে দ্বিমূখ্যাছড়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পানি পথের খনন করা হবে। ৪০ দিনের কর্মসূচিতে প্রতিদিন ৬০০ জন শ্রমিক কাজ করবে। তিনি বন্দুকভাঙ্গা ইউনিয়নের সব জায়গায় সরকারিভাবে খাল খননের উদ্যোগের আহ্বান জানান।

কাপ্তাই হ্রদের ৮ কিলোমিটার এলাকা জুড়ে খাল খনন শুরু, অংশ নিচ্ছেন ৬০০ গ্রামবাসী

বন্দুকভাঙা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ড্যানিস চাকমা জানান, খাল খনন সম্পন্ন হলে এই এলাকার সহস্রাধিক মানুষ চরম ভোগান্তি থেকে রক্ষা পাবেন। কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় এলাকার সব খাল শুকিয়ে গেছে। এতে নৌ যান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

তিনি বলেন, বাগানে উৎপাদিত পণ্য পরিবহনকারী ইঞ্জিনচালিত বোটগুলো আটকে গিয়ে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়। খাল খনন কর্মসূচির মাধ্যমে এই ভোগান্তির নিরসন হবে বলে আশা করা যাচ্ছে।

খাল খনন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য রিপন চাকমা, সদস্য চিত্ত রঞ্জন চাকমা, সদস্য পূর্ণ চক্র চাকমা এবং সদস্য অঞ্জুমণি চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed