বান্দরবানে অভিযান চালিয়ে অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী, আটক ১

বান্দরবানে অভিযান চালিয়ে অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী, আটক ১

বান্দরবানে অভিযান চালিয়ে অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে অজ্ঞাত সশস্ত্র গ্রুপের হাতে অপহৃত ৬ জন রাবার শ্রমিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর বান্দরবান জোন (২৮ ইস্ট বেঙ্গল) পরিচালিত অভিযানে তাদের উদ্ধারের পর নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, অপহরণের পর ২৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ভোর ৫টা পর্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক উদ্ধার অভিযান চালায় সেনাবাহিনী। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে একটি পাহাড়ি স্থানে অভিযান পরিচালনা করা হলে সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শ্রমিকদের ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী সদস্যরা অপহৃতদের জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করে।

অভিযান চলাকালে ম্যাংতাং ম্রো (৩০), পিতা: পাড়াও ম্রো, গ্রাম: লাকড়ি পাড়া, টংকাবতী—নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে টংকাবতী ইউনিয়নের ইসমাইলের রাবার বাগান এলাকা থেকে অজ্ঞাত সশস্ত্র গ্রুপ ৬ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরদিন অপহরণকারীরা একটি অজ্ঞাত নম্বর থেকে মো. ইসমাইলের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে অপহৃতদের প্রাণনাশের হুমকি দেয়।

অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী এলাকায় চিরুনি অভিযান শুরু করে। সংশ্লিষ্টরা জানান, সেনাবাহিনীর এই তৎপরতা ও চাপের মুখেই অপহরণকারীরা অপহৃতদের ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন—মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা ও মো. রমিত। উদ্ধার শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের শান্তি ও জনসাধারণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক সময়ে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনা বাড়তে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সেনাবাহিনীর দ্রুত অভিযানে অপহৃতদের উদ্ধারে ইতিবাচক সাড়া মিলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed