লামায় রাবার বাগানে আগুন, ৮-১০ লাখ টাকার ক্ষতি; চাঁদাবাজির অভিযোগ

লামায় রাবার বাগানে আগুন, ৮-১০ লাখ টাকার ক্ষতি; চাঁদাবাজির অভিযোগ

লামায় রাবার বাগানে আগুন, ৮-১০ লাখ টাকার ক্ষতি; চাঁদাবাজির অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে দুর্বৃত্তদের আগুনে একটি রাবার বাগানের রাবার শিট সংরক্ষণাগার (হ্যাঙ্গার ঘর) পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ১২ মিনিটে ইউনিয়নের সোলেমান বাজার এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

রাবার বাগানের মালিক মো. ওমর ফারুক অভিযোগ করেন, গভীর রাতে দুর্বৃত্তরা তার হ্যাঙ্গার ঘরে আগুন দেয়। এতে একটি সংরক্ষণাগার সম্পূর্ণ পুড়ে যায় এবং বিক্রির জন্য মজুদ রাখা প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার রাবার শিট আগুনে নষ্ট হয়ে যায়।

তিনি আরও জানান, গত ১৩ এপ্রিল তার বাগান থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার রাবার চুরি হয়। একই দিন বিকেলে আজিজনগর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহাফুজ আলম মাসুম তার কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৫ এপ্রিল ২০ থেকে ৩০ জনের একটি দল তাকে মারধর করে এবং আরও ১০ লাখ টাকা দাবি করে বলে অভিযোগ করেন ওমর ফারুক। এর আগে ব্যবসা চালিয়ে যেতে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং তার পরিবারের অজান্তে তার বাবা ১ লাখ ২০ হাজার টাকা দিতে বাধ্য হন বলেও দাবি করেন তিনি।

ওমর ফারুক বলেন, এ ঘটনায় তিনি লামা থানায় মামলা দায়ের করেছেন। এরপর থেকে মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরদিন রাতেই পরিকল্পিতভাবে হ্যাঙ্গার ঘরে আগুন দেওয়া হয়েছে।

ঘটনার পর রাতেই আজিজনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং নিরাপত্তা জোরদারের দাবি উঠছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *