বান্দরবানে হামে আক্রান্ত ১০১ জন, হাসপাতালে ভর্তি ২ জন

বান্দরবানে হামে আক্রান্ত ১০১ জন, হাসপাতালে ভর্তি ২ জন

বান্দরবানে হামে আক্রান্ত ১০১ জন, হাসপাতালে ভর্তি ২ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত মোট ১০১ জন রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ২ জন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বান্দরবান সদর হাসপাতালে ৬ জন, আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৬ জন এবং ২ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, হাম রোগের বিস্তার রোধে জেলায় ৫৮ হাজার ৪১৩ জন শিশুকে লক্ষ্যমাত্রা ধরে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

এদিকে, গত শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ফজলে রাব্বি আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়ন পরিদর্শন করেন। সেখানে হাম ও রুবেলার উপসর্গ বৃদ্ধির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র চালুর নির্দেশ দেন তিনি।

পরবর্তীতে কুরুকপাতা বাজার সংলগ্ন মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ক্লিনিক স্থাপন করে শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *